expr:class='"loading" + data:blog.mobileClass'>
চলছে । চলবে । অবিরাম...

রাতের সংবাদ


বিরতির পর আবার সংসদে থুক্কু সংবাদে ফিরে এলাম । সঙ্গে না থাকার জন্যে ধন্যবাদ ।এবার একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর :চট্রগ্রামে একটি চলন্ত ট্রেনের সঙ্গে একটি উড়ন্ত এডিস মশার সামনা সামনি সংঘর্ষে ট্রেনটি ভেঙেচুরে গুড়ো গুড়ো হয়ে যায় । ট্রেনের সব যাত্রী বেঁচে আছে কিন্তু মশাটি মারাত্মকভাবে আহত হয়েছে । মশাটির ডান পাখনা ও নিচের বাম পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে । চিকিত্‍সার জন্য তাকে সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর পাঠানো হয়েছে । সেখান থেকে আমাদের সাংবাদিক হুসনেআরা গুলগুলি জানিয়েছেন, তার বাম পা কেটে নতুন পা লাগানো হতে পারে ।এবারে খেলার খবরআজ মেঘনা সেতুর নিচে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । এতে অংশগ্রহন করে কালাইঘাটের কানারা এবং লালমাটিয়ার লুলারা । কানার দলের অধিনায়ক ছিলেন কালু মিয়া আর লুলা দলের অধিনায়ক ছিলেন লাল মিয়া । কালু মিয়ার দল খুব ভালো খেলেও লাল মিয়ার দলের কাছে চার-তিন গোলে হেরে যায় । লুলা দলের লঘুবীন হাসান হ্যাটট্রিক করে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কারটি জিতে নেন । পুরষ্কার হিসেবে তাকে একটি বদনা দেয়া হয় ।রাতের সংবাদ এ পর্যন্তই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন