তোমায় ছাড়া একা খুব ভাল আছি । শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস
করি । কত রাত ভোর করেছি,তবু যেন কথার ঝুরি ফুরাতোই না ।
এখন খুব ভাল আছি । মোবাইলের চার্জ শেষ হওয়ার ভয় নেই ।
সকাল বেলার ক্লাস মিস করে ম্যাডামের গালি খেতে হয় না । দেখেছ
কত ভাল আছি তোমায় ছাড়া । তোমাকে এখন আর মনে পরে না ।
শুধু ধানমন্ডির ফুচকার দোকানটাকে ছাড়া । এখনো যাই । কোনার
টেবিল টায় চুপচাপ বসেই থাকি । দোকানদার মামা অবাক হয় একা
দেখে । হয়তো তোমাকে দেখে অন্য কারো সাথে । কিচ্ছু মনে পরেনা
আমার । শুধু তোমার টোল পরা গালদুটো ছাড়া । জানো তবু খুব ভাল
আছি । শুধু রাতে খেতে ভুলে যাই । কেউতো ঝাড়ি দিয়ে বলেনা ,, এই
ভাত খেতে যাও নইলে কথা বন্ধ । আমি চাইও না আর কেও বলুক ।
সত্যি খুব শান্তিতে আছি তোমাকে ছাড়া । অন্তত কেউতো আর আমার
সামান্য সর্দিতে হাউকাউ করে বলবে না ,, কতদিন বারণ করেছি । ।
আমি চাইনা কেউ আমার শার্টের হাতা ধরে টানাটানি করুক ।
আইসক্রীম কিনে দেওয়ার জন্য বায়না ধরুক । শুধু একবার হাতটা
ধরার লোভ আমি কত আগেই ছাড়ে দিয়েছি । তবু জান , শুধুশুধু
মন খারাপ করি । জানিইতো আর আসবেনা । । ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন